ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির রাশেদ খান তৃতীয়

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির রাশেদ খান তৃতীয়

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫৫ হাজার ৬৭০টি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। 

আরো পড়ুন:

ঘোষিত ফলাফল থেকে জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনে ১ লাখ ৪ হাজার ৩১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তালিব। তার নিকটতম ‘কাপ-পিরিচ’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ৭৫০ ভোট।

স্থানীয় ভোটাররা জানান, রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ-২ আসনের মুরারীদহ গ্রামে। তিনি নির্বাচনের আগে কখনো কালীগঞ্জে আসেননি। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি কালীগঞ্জে আসেন। এরপর তিনি ঝিনাইদহ-২ আসন থেকে ঝিনাইদহ-৪ আসনের আড়পাড়া এলাকায় ভোটার স্থানান্তর করেন। ঝিনাইদহ-৪ আসনটি মূলত বিএনপি অধ্যুষিত। বিএনপির মনোনয়ন না পেয়ে সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে থাকায় রাশেদ খান তৃতীয় হয়েছেন বলে মনে তারা।

কথা বলতে রাশেদ খানের মোবাইলে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়