সিলেটে ৩৩ প্রার্থীর মধ্যে ২০ জনের জামানত বাজেয়াপ্ত
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৩ জন প্রার্থীর মধ্যে ২০ জন জামানত হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম এই তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী যদি মোট ভোটের ১২ দশমিক ৫ শতাংশ বা তার কম ভোট পান, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়। ঘোষিত ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, সিলেটের ২০ জন প্রার্থী এই ন্যূনতম ভোট সংখ্যা পূরণ করতে পারেননি।
সিলেট-১ আসনে ছয়জন, সিলেট-২ এবং সিলেট-৪ আসনে তিনজন করে, সিলেট-৩ ও সিলেট-৬ আসনে চারজন এবং সিলেট-৫ আসনে একজন প্রার্থী জামানত হারিয়েছেন।
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে গণঅধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক) ৩১৪, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল (মই) ১,১৩৪, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা) ২,৭০১, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে) ৯০৮, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (আপেল) ২৩৯ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঞ্জয় কান্ত দাস (কাঁচি) ৮০১ ভোট পেয়েছেন। এরা সবাই জামানত হারিয়েছেন।
সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ১,৪২০, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা) ১,৪০৮ এবং গণফোরামের মো. মজিবুল হক (উদীয়মান সূর্য) ৬৩৭ ভোট পাওয়ায় জামানত হারিয়েছেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেন্সুগঞ্জ) আসনে চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর (কম্পিউটার) ২৯৭, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল) ৪,১৯৯, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল) ২,৬৩০ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা) ১,৩৯১ ভোট পেয়েছেন।
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) ৫৬১, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ (হাতপাখা) ২,৭১৪ এবং জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান (লাঙ্গল) ১,৯৬৬ ভোট পেয়েছেন। এরা সবাই জামানত হারিয়েছেন।
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (হারিকেন) ৩৭২ ভোট পেয়ে একমাত্র জামানত হারানো প্রার্থী হয়েছেন।
সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনেগণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক) ১,৩৮৬, জাতীয় পার্টির মোহাম্মদ আবদুল নূর (লাঙ্গল) ১,১৭০ এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার) ২৩,৮৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
মোসাইদ রাহাত/শাহেদ