ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন পরবর্তী শান্ত চট্টগ্রাম ফিরছে স্বাভাবিক ছন্দে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
নির্বাচন পরবর্তী শান্ত চট্টগ্রাম ফিরছে স্বাভাবিক ছন্দে

শুক্রবার চট্টগ্রামের টাইগার পাস মোড়ের চিত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সমগ্র চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে। নগর ও জেলা মিলিয়ে ১৬টি সংসদীয় আসনে সংঘাত-সংঘর্ষহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরদিনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি ছুটির দিন হওয়ায় অফিস-আদালত বন্ধ থাকলেও সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, জিইসি মোড়, বহদ্দারহাট, চকবাজার ও ওয়াসা মোড়সহ বিভিন্ন এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে। গণপরিবহন চলাচল করছে নিয়মিত। কয়েকটি শপিংমলও খুলেছে। সাধারণ মানুষের মধ্যে নতুন সরকার গঠন ও নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা লক্ষ্য করা গেছে।

সাধারণত নির্বাচনে বিজয়ের পর সড়কে বিজয় মিছিল ও দলীয় নেতাকর্মীদের উল্লাস দেখা গেলেও দলীয় নিষেধাজ্ঞার কারণে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের কোনো বিজয় মিছিল চোখে পড়েনি।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া, মিলাদ ও শোকরানা মুনাজাতের আয়োজন করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা/রেজাউল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়