ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের: মাহদী আমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়কে ‘গণতন্ত্র ও বাংলাদেশের জনগণের বিজয়’ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

মাহদী আমিন বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিমূলক ও স্বচ্ছ সরকার গঠন করবে বিএনপি। বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবে এবং জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

তিনি বলেন, “এই বিজয় শুধু একটি দলের নয়, এটি গণতন্ত্রের বিজয়, এটি বাংলাদেশের বিজয়। জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন এই নির্বাচনি ফল।”

মাহদী আমিন আরও বলেন, ‘‘দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এই অবস্থানে পৌঁছেছে বিএনপি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের ধারক হিসেবে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। দলের চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।’’

শহীদদের আত্মত্যাগ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলেও তিনি আশাবাদী।

এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ফলাফলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 

ঢাকা/আলী

সর্বশেষ

পাঠকপ্রিয়