ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-১৪ আসনের ফল স্থগিত ও পুনঃনির্বাচনের আবেদন তুলির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-১৪ আসনের ফল স্থগিত ও পুনঃনির্বাচনের আবেদন তুলির

সানজিদা ইসলাম তুলি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ওই আসনে বিএনপির পরাজিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে লিখিত আবেদন জমা দেন।

আরো পড়ুন:

আবেদনে তিনি দুর্নীতিমূলক কার্যকলাপ, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোট গণনায় অনিয়ম এবং নির্বাচন টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন।

সানজিদা ইসলাম তুলির দাবি, নির্বাচনের দিন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার মতো পরিবেশ তৈরি করা হয়নি এবং প্রশাসনের অসহযোগিতার কারণে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে।

এর আগে সকালে সংবাদ সম্মেলনে তুলি অভিযোগ করেন, ভোটের দিন অনেক ভোটারকে কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এছাড়া কিছু কেন্দ্রে ভোট গণনার আগেই ফলাফলের শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেন তিনি। 

কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে অর্থ লেনদেন ও ভোটারদের মধ্যে অর্থ বিতরণের ঘটনা ঘটেছে বলেও তার দাবি। 

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট আসনের ফলাফল স্থগিত এবং প্রয়োজন হলে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে তুলি বলেন, ‘‘ঢাকা-১৪ আসনের জনগণ এসব অনিয়ম মেনে নেবে না।’’ 

তিন দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে কমিশনের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি জামায়াতের প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে। মীর আহমাদ বিন কাসেম ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।

ঢাকা/আলী//

সর্বশেষ

পাঠকপ্রিয়