ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশ গড়ব: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশ গড়ব: এ্যানি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “দেশের মানুষ আমাদের সুযোগ করে দিয়েছেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে নতুনভাবে বাংলাদেশটাকে গড়ব।”

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় ধানের শীষকে বিজয়ী করায় লক্ষ্মীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ্যানি।

আরো পড়ুন:

তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়, এই এলাকার জনগণের বিজয়। তাই এ বিজয় জনগণের প্রতি উৎসর্গ করছি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে পথ চলতে চাই।”

এ্যানি বলেন, “অতীতে যেভাবে সবার পাশে ছিলাম। এখনো সবার পাশে আছি, ভবিষ্যতেও সবার পাশে থেকে কাজ করব। পাশাপাশি সকলের প্রতি সম্মান-শ্রদ্ধা থাকবে।”

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান উল্লেখ করে তিনি বলেন, “যেসব কাজ বিগত দিনে হয়নি, সবাইকে সঙ্গে নিয়ে সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই।”

ঢাকা/লিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়