ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়কে বাবা-মায়ের চোখের সামনে ঝরে গেল শিশুর প্রাণ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২৬  
সড়কে বাবা-মায়ের চোখের সামনে ঝরে গেল শিশুর প্রাণ

ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহা (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় এ দুর্ঘটনায় তার বাবা সাইফুল ইসলাম ও মা সুমি আহত হয়েছেন। 

তারা সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের বাসিন্দা। সাইফুল ইসলাম ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রভাতি শাখার সহকারি শিক্ষক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাইফুল ইসলাম ও তার স্ত্রী তাদের একমাত্র কন্যা সোহাকে নিয়ে সোনাগাজী থেকে মোটরসাইকেলে করে মুহুরী প্রজেক্টে ঘুরতে যাচ্ছিলেন। সোনাপুর এলাকায় পৌঁছালে সড়কের স্পিড ব্রেকারের কারণে দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সোহাকে মৃত ঘোষণা করেন। সাইফুল ও তার স্ত্রী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা আহত হয়েছে। আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

সাহাব উদ্দিন/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়