ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষেত থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে ‍মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬  
ক্ষেত থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে ‍মৃত্যু

মারা যাওয়া নাঈম।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পরমেশ্বরদী এলাকার একটি ক্ষেত থেকে নাঈম (২২) নামে এক যুবককে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বারদী-তালতলা রাস্তার পাশে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত নাইম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পরমেশ্বরদী এলাকার  বারদী-তালতলা রাস্তার পাশের একটি ক্ষেতের মাঝখানে বস্তা দেখতে পান তারা। বস্তাটির ভেতরে তারা নাঈমকে নাড়াচাড়া করতে দেখেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ বলেন, “ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়