ঢাকা     সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় স্মৃতিসৌধ, প্রবেশে নিষেধাজ্ঞা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় স্মৃতিসৌধ, প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয় স্মৃতিসৌধ।

শপথ গ্রহণের পর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা রীতি অনুযায়ী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ কারণে রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য জানান।

আরো পড়ুন:

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিকেল ৪টার দিকে মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবেন। এরপরে নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সেজন্য, স্মৃতিসৌধের বিভিন্ন প্রাঙ্গণে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাািশ স্মৃতিসৌধ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সাভারে জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, “নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। এ কারণে স্মৃতিসৌধ প্রাঙ্গনে সর্ব সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ শ্রদ্ধা জানানোর পরেই সর্বসাধারণের জন্য আবার স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হবে।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়