নকলের মতোই মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত হবে শিক্ষাঙ্গন: শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “নকলের মতোই মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত হবে শিক্ষাঙ্গন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত যাত্রাও শিগগিরই শুরু হবে।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এহসানুল হক মিলন বলেন, “কচুয়া থেকে যেভাবে নকলবিরোধী কার্যক্রম শুরু হয়েছে, ঠিক একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও এখান থেকে শুরু করা হবে।”
এর আগে, মন্ত্রীকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ কচুয়া উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা।
ঢাকা/অমরেশ/রাজীব