ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২৬  
সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে বড় ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর খবরে স্ট্রোক করে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সদর উপজেলার ভালুকা চাঁদপুরের সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন—ভালুকা চাঁদপুর উত্তরপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল করিম ও আব্দুল গফুর।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, ছোট ভাই আব্দুল গফুর ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রবিবার ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ খবরে স্ট্রোক করে মৃত্যু হয় বড় ভাই আব্দুল করিমের। বিকেলে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়