ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বিশেষ ক্যাম্পেইন

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
বীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বিশেষ ক্যাম্পেইন

দিনাজপুরের বীরগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী ‘গুড নেইবারস বাংলাদেশ’ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

ক্যাম্পেইনে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ মোর্শেদ আহ্সান, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ কামরুল হাসান (জিশান) উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন ‘গুড নেইবারস বাংলাদেশ’ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক নিকোলাশ কিস্কু, মেডিকেল অফিসার ডা. মো. মেরাজুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান।

এ সময় এলাকার প্রায় ৩০০ জন গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ঔষধ, রোগ নির্ণয়সহ পুষ্টিকর খাবার সামগ্রী স্বল্প মূল্যে প্রদান করা হয়।

ঢাকা/মোসলেম/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়