ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নাটোরে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

ভাঙচুর করা বিএনপি অফিস।

নাটোরের নলডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার বেলঘড়িয় ইউনিয়নের ছাতারভাগ এলাকায় অবস্থিত কার্যালয়টি ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে একদল ব্যক্তি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল, দলীয় নেতাকর্মীদের ছবি ও ব্যানার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে দাবি তাদের।

আরো পড়ুন:

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে জানান, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ আরো কয়েকজন এ ঘটনায় জড়িত। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর। তিনি বলেন, “আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন।” একটি মহল রাজনৈতিকভাবে দলকে জড়াতে অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়