ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৯ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  
লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৯ দোকান

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে মঙ্গলবার রাতে আগুন লেগে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

লক্ষ্মীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে আগুন লাগে। 

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, রাতে আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, “ফারায় সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৯টি দোকান আগুনে পুড়ে গেছে। 

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়