ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে আলু ক্ষেতে ককটেল বিস্ফোরণে শিশু আহত, ঢাকায় প্রেরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬  
মুন্সীগঞ্জে আলু ক্ষেতে ককটেল বিস্ফোরণে শিশু আহত, ঢাকায় প্রেরণ

আহত মোস্তাকিমকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি আলু ক্ষেতে পরে থাকা ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৮) নামে এক শিশু আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

আহত শিশুর বাবা আল আমিন বলেন, “দুপুরে আমাদের অজ্ঞাতসারে খেলতে খেলতে মোস্তাকিম আলু ক্ষেতের দিকে যায়। হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গিয়ে দেখি, চারিদিকে রক্ত আর আমার ছেলে পড়ে আছে। পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেঁচিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি।”

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, “বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে ঢাকায় পাঠিয়েছি।”

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়