ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তারাবিতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ধান ক্ষেতে

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২ মার্চ ২০২৬   আপডেট: ১৫:০২, ২ মার্চ ২০২৬
তারাবিতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ মিলল ধান ক্ষেতে

ফাইল ফটো

রাজশাহীর পবা উপজেলার একটি ধান ক্ষেত থেকে আদিব আহনাফ (১০) নামে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

আহনাফ একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো পড়ুন:

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, রবিবার (১ মার্চ) রাতে দাদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ পড়তে বের হয় আদিব। নামাজ শেষে দাদা বাড়ি ফিরলেও সঙ্গে ছিল না আহনাফ। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ধান ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মামা মোকছেদ আলী বলেন, ‍“এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কর্ণহার থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ শুরু হয়েছে।”

ঢাকা/মাহী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়