ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রংপুর ডিসি অফিসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৪ মার্চ ২০২৬   আপডেট: ১০:১০, ৪ মার্চ ২০২৬
রংপুর ডিসি অফিসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়। ছবি: সংগৃহীত

বিনা অনুমতিতে নির্ধারিত সময়ে কার্যালয়ে অনুপস্থিত থাকায় রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংস্থাপন শাখার সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হকের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

আদেশে বলা হয়, সরকারি কর্মচারীর অফিসে উপস্থিতির বিধিমালা ২০১৯ ও সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীর সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক। মাঠ প্রশাসনের ক্ষেত্রেও এ নির্দেশনা কঠোরভাবে প্রযোজ্য। কিন্তু ১ মার্চ বেসরকারি সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ এর প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে কয়েকজন অতিরিক্ত জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন। যা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে বিনা অনুমতিতে বিলম্বে উপস্থিত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রী পরিষদ বিভাগকে অবগিত করতে নির্দেশ দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি মাঠ প্রশাসনে জনগণের ভোগান্তি নিরসন ও সেবার মানোন্নয়ন নিশ্চিত করে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ বাড়াতে নির্ধারিত সময়ে দপ্তরে উপস্থিত, প্রস্থান ও ছুটির বিষয়ে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

ঢাকা/আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়