ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৫ মার্চ ২০২৬  
ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্যসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে ক্যাভার্ডভ্যান চাপায় পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্যাভার্ডভানটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। এছাড়া, নিহত আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকায় পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারেক ও আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মারা যান। কুদ্দুসকে গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বলেন, “কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য নিহত হন। বাইসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তিনিও মারা গেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।”

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়