গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি রেকারের সাহায্যে সরিয়ে নেয় পুলিশ।
বরিশালের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন তিনজন।
শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কসবা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ঢাকা এলিফ্যান্ড রোডের আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭) ও বরিশাল নগরীর বাসিন্দা মাইক্রোবাস চালক মো. রিপন।
আহতরা হলেন- ঢাকার খিলখেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন মারা যান। গুরুত্বর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/পলাশ/মাসুদ