ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরি করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ৭ মার্চ ২০২৬   আপডেট: ২০:৩৪, ৭ মার্চ ২০২৬
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরি করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না রাখা এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) চাটখিল পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌর বাজার এলাকার তারাজ ফিলিং স্টেশন ও আনিতাশ ফিলিং স্টেশনে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা এবং আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেছেন, “জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করায় দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/সুজন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়