ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে ভুল ওষুধ বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১১ মার্চ ২০২৬  
সুনামগঞ্জে ভুল ওষুধ বিক্রি করায় ৮০ হাজার টাকা জরিমানা

জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে ফার্মেসিকে জরিমানা করা হয়।

শিশু রোগীর জন্য প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সরবরাহ না করে ভুল ওষুধ বিক্রির দায়ে সুনামগঞ্জ শহরের ‘সিটি ফার্মেসি’ কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (১১ মার্চ) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। 

আরো পড়ুন:

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এক ব্যক্তি তার শিশুর জন্য সিটি ফার্মেসি থেকে ওষুধ কেনেন। তবে ফার্মেসি কর্তৃপক্ষ প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ সরবরাহ করে। ওই ভুল ওষুধ সেবন করার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ওই ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করলে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্ব ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আইন অনুযায়ী, জরিমানার ২৫ শতাংশ টাকা (অর্থাৎ ২০ হাজার টাকা) তাৎক্ষণিক অভিযোগকারীকে বুঝিয়ে দেওয়া দেওয়া হয়। এ সময় বিভিন্ন অভিযোগে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

সুনামগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, ‘‘ওই ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা চাই, আমাদের কাছে অভিযোগ আসুক এবং ভোক্তাবান্ধব বাজার হোক।’’  
 

ঢাকা/মনোয়ার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়