ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্বালানি তেলের সংকটে সমুদ্রগামী জেলেরা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১৪:১৮, ১৬ মার্চ ২০২৬
জ্বালানি তেলের সংকটে সমুদ্রগামী জেলেরা

পটুয়াখালীর কুয়াকাটার একটি ফিলিং স্টেশন।

পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পে পেট্রোল সামান্য পাওয়া গেলেও কাঙ্ক্ষিত পরিমাণে মিলছে না ডিজেল ও অকটেন। তেল সংকটে সমুদ্রে যেতে না পেরে চরম বিপাকে পড়ার কথা জানিয়েছেন জেলেরা। 

তেল না মেলায় দেশের বৃহৎ মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করে আছে শত শত মাছধরা ট্রলার। মাহিপুরের দুটি পাম্প ও খুচরা বিক্রেতাদের প্রতি সপ্তাহে ৩ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও তারা পাচ্ছেন মাত্র ৭৫ হাজার লিটার। 

আরো পড়ুন:

মহিপুরের ‘এফবি মা-বাবার দোয়া’ ট্রলারের মাঝি শহীদ হোসেন বলেন, “এক সপ্তাহ আগে গভীর সমুদ্র থেকে ফিরেছি। এখন সমুদ্রে যাওয়ার কথা, কিন্তু তেল না পাওয়ায় যেতে পারিনি। কয়দিন পরেই ঈদ। এখন তেল পেলেও আর সাগরে যাওয়া হবে না।”

“এফবি আল্লাহর দান” ট্রলারের মাঝি সামসু ব্যাপারী বলেন, “তেলের অভাবে যেতে পারছি না। আগেভাগে অর্ডার দিয়েও তেল পাওয়া যাচ্ছে না।” 

পটুয়াখালী-কুয়াকাটা রুটের বাস চালক করিম মিয়া বলেন, “রেশনিং পদ্ধতি উঠে গেলেও কোনো পাম্পে ১০ লিটারের বেশি তেল দিচ্ছে না। এ নিয়ে আমরা সবেচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছি।"

তিনি বলেন, “চরমু দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকা-কুয়াকাটা রুটের বাস চালকরা। কারণ, তাদের ঢাকা থেকে বাস ছাড়ার পর অন্তত ৫টি পাম্পে গাড়ি থামিয়ে তেল নিতে হচ্ছে।”

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “জেলেদের তেল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এখানকার জেলেরা যাতে চাহিদা অনুযায় তেল পান সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়