ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নলডাঙ্গায় রাতে আগুনে পুড়ল ৬ দোকান

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১৭ মার্চ ২০২৬  
নলডাঙ্গায় রাতে আগুনে পুড়ল ৬ দোকান

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে সোমবার রাতে আগুন লাগে।

নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ছয়টি দোকান পুড়ে গেছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বাজারটিতে আগুন লাগে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পাটুল বাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ফুয়াদের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের মুদি দোকান, মান্নানের হোটেল, লাইব্রেরি ও কসমেটিকসসহ মোট ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন:

আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের নলডাঙ্গা স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান খান বলেন, ‍“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে।”

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অফিসার মো. রোস্তম আলী মণ্ডল বলেন, “দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়