ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরাসরি: অস্কার ২০২৬: কারা পেলেন কোন পুরস্কার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪০, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ০৯:০৬, ১৬ মার্চ ২০২৬
অস্কার ২০২৬: কারা পেলেন কোন পুরস্কার

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। গত রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন।   

এবার ২৪টি বিভাগের মধ্যে সেরা চলচ্চিত্রসহ ১৬টিতে মনোনয়ন পেয়ে অস্কারে রেকর্ড গড়ে ‘সিনার্স’ সিনেমা। ১৩টি মনোনয়ন পেয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ তালিকার পরের অবস্থানে ছিল—‘ফ্রাঙ্কেনস্টাইন’ (৯), ‘মার্টি সুপ্রিম’ (৯), ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (৯), হ্যামনেট (৮)। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার পুরস্কার—

আরো পড়ুন:

সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)

সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)  
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা অভিনেতার পুরস্কার হাতে মাইকেল বি জর্ডান


সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার 

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

সেরা পরিচালকের পুরস্কার হাতে পল টমাস অ্যান্ডারসন


সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে জেসি বাকলি


সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
সেরা মৌলিক সংগীত: সিনার্স
সেরা সাউন্ড: এফ১

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার দৃশ্য 


সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স 

*দ্য গার্ডিয়ান অবলম্বনে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়