ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুদ্ধ নিয়ে প্রতিবেশীদের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ১৬ মার্চ ২০২৬  
যুদ্ধ নিয়ে প্রতিবেশীদের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চায় ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আরাঘচি বলেন, “বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কিছু প্রতিবেশী দেশ- যাদের ভূখণ্ডে মার্কিন বাহিনী অবস্থান করছে এবং যেখান থেকে ইরানের ওপর হামলার অনুমতি দেওয়া হচ্ছে, তারা এই হত্যাযজ্ঞকে সক্রিয়ভাবে উৎসাহিতও করছে। এ বিষয়ে তাদের অবস্থান দ্রুত স্পষ্ট করা উচিত।”

আরো পড়ুন:

এর আগে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প নিয়মিতভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমাানের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তিনি এই যুদ্ধকে সমর্থন করছেন।

তবে সৌদি সরকারের ঘনিষ্ট সূত্র আল-আরাবিয়ার কাছে ওই প্রতিবেদনের ভাষ্য অস্বীকার করে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো। এ ছাড়া কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক- এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে। এসব ঘাঁটি ব্যবহার করে ইরানে আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র। 

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়