শিকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসে: প্রতিমন্ত্রী পুতুল
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, “যারা শিকড় ভুলে যায়, তাদের উপড়ে ফেলতেই ৫ আগস্টের মতো ঘটনা বারবার ফিরে আসে।”
সোমবার (১৬ মার্চ) পাবনার হেমায়েতপুরের মন্ডলপাড়ার পদ্মকোল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরজানা শারমিন পুতুল বলেন, “উন্নয়নের জন্য সদিচ্ছাই যথেষ্ট। আমারা চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কৃষিঋণ মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/শাহীন/রাজীব