ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাবু

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১৫ মার্চ ২০২৬  
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাবু

সচিব সাহাব উদ্দিন সাবু।

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সাহাব উদ্দিন সাবু কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের বিজয়ী করতে প্রার্থীদের পক্ষে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম চালান তিনি।

সাহাব উদ্দিন সাবু বলেন, লক্ষ্মীপুর দীর্ঘদিন থেকে একটি অবহেলিত জেলা। তাই জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। 

দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে একযোগে মোট ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

সাহাব উদ্দিন সাবুর নতুন নিয়োগকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষ তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

 

ঢাকা/লিটন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়