ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুদি দোকানিকে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয় মুখমণ্ডল

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১৫ মার্চ ২০২৬  
মুদি দোকানিকে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয় মুখমণ্ডল

ঢাকার সাভারে কালাম মিনা (৩৫) নামে এক মুদি দোকানিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকায় একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন:

কালাম মিনা ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। তিনি সাভার পৌর এলাকার মজিদপুরে বসবাস করতেন।

পুলিশ জানায়, মজিদপুর এলাকার ল্যাব জোন হাসপাতালের গলিতে কালামের মুদি দোকান ছিলেন। শনিবার রাতে দোকান বন্ধ করে তিনি আর বাসায় ফেরেননি। রবিবার সকালে স্থানীয়রা পাশের একটি মাঠে তার মরদেহ পড়ে থোকতে দেখেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মুখমণ্ডলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।”

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়