ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১ ১৪৩২ || ২৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি কোনো প্রার্থী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৫ মার্চ ২০২৬  
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি কোনো প্রার্থী

ফাইল ফটো

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে দুই আসনের সব বৈধ প্রার্থীই নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। 

রবিবার (১৫ মার্চ) সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

আরো পড়ুন:

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। পরে নতুন তফসিল ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করা হয়।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জয়ী হন। তবে, সংসদে একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এ দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা/এমএসবি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়