ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানে গণঅভ্যুত্থান কেন হচ্ছে না, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৫৭, ১৬ মার্চ ২০২৬
ইরানে গণঅভ্যুত্থান কেন হচ্ছে না, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের বর্তমান পরিস্থিতি এবং সেখানে বড় ধরনের গণঅভ্যুত্থান না হওয়ার কারণ নিয়ে নিজের মতামত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় রবিবার (১৫ মার্চ) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, কেন তার মনে হয় ইরানে কোনো গণঅভ্যুত্থান হচ্ছে না।

আরো পড়ুন:

ট্রাম্পের মতে, ইরানি জনগণের বিক্ষোভ না করার পেছনে মূল কারণ হলো দেশটির সরকারের চরম দমনপীড়ন ও ভীতি প্রদর্শন। তিনি ইরানি নেতৃত্বের কঠোর সমালোচনা করে তাদের ‘সন্ত্রাসী  হিসেবে অভিহিত করেন।

ইরানি নেতৃত্বকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “আপনি এখানে খুনি বা গুণ্ডাদের মোকাবিলা করছেন।”

তিনি আরও যোগ করেন, “তারা সবাইকে জানিয়ে দিয়েছে এবং বিবৃতি জারি করেছে যে, যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাকে গুলি করে মারা হবে... তাই তারা (প্রতিবাদকারীরা) কেন প্রতিবাদ করছে না, তা আমি পুরোপুরি বুঝতে পারছি।”

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ট্রাম্প ইরানিদের রাস্তায় নেমে এসে তাদের সরকার পতনের আহ্বান জানিয়েছিলেন।

একজন সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি বিজয় ঘোষণা করতে প্রস্তুত কি না, তখন ট্রাম্প বলেন, “না, আমি সেটা করতে চাই না। তার কোনো প্রয়োজন নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, তারা ধ্বংস হয়ে গেছে।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়