ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিল ম্যারিকো বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১৬ মার্চ ২০২৬  
শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিল ম্যারিকো বাংলাদেশ

পুঁজিবাজারে ওষুধ ও রাসায়নিক খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত অন্তর্বর্তী নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নয় মাস প্রান্তিকের (এপ্রিল থেকে ডিসেম্বর,২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ অন্তর্বর্তী লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি।

সোমবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত বছরের গত ২৭ অক্টোবর কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নয় মাস প্রান্তিকের (এপ্রিল থেকে ডিসেম্বর,২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদনের পর অন্তর্বর্তী লভ্যাংশের এই সিদ্ধান্ত নিয়েছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী ৪৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন:

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ঘোষিত ওই অন্তর্বর্তী লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৪৭.৫০ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে উল্লিখিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এদিকে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৮.৭৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪৬.৫২ টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে মুনাফা বেড়েছে ২.২৩ টাকা বা ৪.৫৭ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৫৮.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৪৫.৬৫ টাকা। সে হিসাবে কোম্পানিটির আলোচ্য প্রান্তিকে মুনাফা বেড়েছে ১২.৪৪ টাকা বা ৮.৫৪ শতাংশ।

‎২০২৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২.২২ টাকায়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়