ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে রাজশাহী শিক্ষার্থীদের সংগঠনে নতুন নেতৃত্ব

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১৬ মার্চ ২০২৬  
ঢাবিতে রাজশাহী শিক্ষার্থীদের সংগঠনে নতুন নেতৃত্ব

সভাপতি মো. আসিফ আলী এবং সাধারণ সম্পাদক উম্মে ওরফিয়া সাফরিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (রাসা), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আসিফ আলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন উম্মে ওরফিয়া সাফরিন।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মলচত্বর এলাকায় আয়োজিত এক সভায় সংগঠনের বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত সম্মতিতে এবং সাবেক শিক্ষার্থী, উপদেষ্টামণ্ডলী ও রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্যদের স্বাক্ষরের মাধ্যমে আগামী এক বছরের জন্য ৬৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

নবনির্বাচিত সভাপতি আসিফ আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বৌদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এবং শহীদ ওসমান হাদী হলের (প্রস্তাবিত) আবাসিক শিক্ষার্থী।

অন্যদিকে, সাধারণ সম্পাদক উম্মে ওরফিয়া সাফরিন ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাংগুয়েজেস বিভাগের শিক্ষার্থী।

কমিটি ঘোষণার পর সভাপতি আসিফ আলী বলেন, “রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করে যাব। ক্যাম্পাসে আসার পর থেকে আমার একান্ত নিজের কিছু যদি অধিকারবোধ নিয়ে বলতে পারি, সেটি হলো রাসা। সংগঠনের প্রতিটি সদস্য যেন রাসাকে একটি পরিবার হিসেবে মনে করে এবং সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক গড়ে ওঠে, সে লক্ষ্যেই আমরা কাজ করব, ইনশাআল্লাহ।”

সাধারণ সম্পাদক উম্মে ওরফিয়া সাফরিন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। সংগঠনকে আরো গতিশীল করতে শিক্ষামূলক ও সামাজিক নানা কর্মসূচি নেওয়া হবে।”
নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী জেলার সাবেক শিক্ষার্থী, উপদেষ্টা, বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শুভানুধ্যায়ীরা।”

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়