ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে বাড়ির পথে মানুষ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ১২:৫৪, ১৭ মার্চ ২০২৬
পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে বাড়ির পথে মানুষ 

কোনো ভোগান্তি ছাড়াই পদ্মা সেতুর টোল প্লাজা অতিক্রম করছে যানবাহান।

​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করতে রাজধানী ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। ফলে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকেই ঢাকা-মাওয়া মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, আজ সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা অংশে যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়েছে। অন্য সময়ের তুলনায় এখন গাড়ির চাপ বেশি। তবে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপেক্ষা করা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হচ্ছে যানবাহনগুলো।

আরো পড়ুন:

​মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম জানান, মহাসড়কে যানবাহনের  চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল কাউন্টার চালু রয়েছে। এ কারণে দ্রুত সময়ের মধ্যে টোল আদায় সম্পন্ন হচ্ছে। টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন।

​তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা পুলিশের প্রায় ৫০০ সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী হয়রানি রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়