ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২৪ মার্চ ২০২৬  
ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ফটো

ময়মনসিংহের তারাকান্দায় দূরে গিয়ে ক্রিকেট খেলতে বলায় ফখর উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ফখর উদ্দিন একই এলাকার মৃত আমছর আলীর ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগিরপাড়া এলাকায় বাড়ির পাশে মুদি দোকান রয়েছে ফখর উদ্দিনের। দেকানের পাশে মাঠের মত খালি জায়গা রয়েছে। সেখানে এলাকার ছেলেরা ক্রিকেট খেলে।

সোমবার এলাকার ছেলেরা যখন ক্রিকেট খেলছিল তখন বল বারবার ফখর উদ্দিনের দোকানে যাচ্ছিল। এতে ক্ষিপ্ত হয়ে তিনি খেলতে থাকা ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেন। এ নিয়ে কথাকাটার একপর্যায়ে দুই পক্ষের মারামারি হয়। এ সময় ফখর উদ্দিনকে পিটিয়ে আহত করা হয়। দ্রুত ফখর উদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার সেকেন্ড অফিসার এসআই লিটন চন্দ্র বলেন, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে মারামারিতে জড়িত সকলেই পলাতক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়