ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেলের মজুদ পর্যাপ্ত, সংকট কেবল অতিরিক্ত চাহিদায়: জ্বালানি মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১২:২৫, ২৪ মার্চ ২০২৬
তেলের মজুদ পর্যাপ্ত, সংকট কেবল অতিরিক্ত চাহিদায়: জ্বালানি মন্ত্রী

ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তবে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডিমান্ড ও সাপ্লাইয়ের মধ্যে সাময়িক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে।

তিনি বলেন, চাহিদা হঠাৎ বেড়ে গেলে কিছুটা সংকট তো হবেই, এটা স্বাভাবিক বিষয়।

তিনি প্রশ্ন তুলে বলেন, ঈদের সময় কোথাও তেলের অভাবে পরিবহন বন্ধ হয়ে গেছে কি না। ঈদের সময় তো কোনো বড় ধরনের সমস্যা হয়নি। তাই এখনো বড় কোনো সংকট আছে বলে মনে করি না, যোগ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, অপ্রয়োজনে তেল মজুত না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অনেক ক্ষেত্রে অযথা আতঙ্ক থেকেই চাহিদা বেড়ে যাচ্ছে।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, আমরা তেল আমদানি করি। বিশ্ববাজারে অস্থিরতা থাকলে তার প্রভাব পড়বেই। তাই সবাইকে সাশ্রয়ী হতে হবে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি জানান, এ সিদ্ধান্ত মন্ত্রণালয় নেয় না; এটি নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বর্তমানে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

ঢাকা/এএএম/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়