কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খোরশেদ আলম
কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে শহরের সমুদ্রসৈকতের কবিতাচত্বর পয়েন্টে তার ওপর হামলা হয়।
নিহত খোরশেদ কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।
স্থানীয়রা জানান, কবিতাচত্বর এলাকায় দুর্বৃত্তরা ছাত্রদল কর্মী খোরশেদকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। তারা জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। তরুণীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা/তারেকুর/মাসুদ