ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করলেন হাজারো মানুষ

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২৫ মার্চ ২০২৬  
নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করলেন হাজারো মানুষ

নড়াইলের লোহাগড়া উপজেলার নারানদিয়া রেল স্টেশন এলাকায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নড়াইলের লোহাগড়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে লোহাগড়ার নারানদিয়া রেল স্টেশন এলাকায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে। 

আরো পড়ুন:

 

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নড়াইলসহ বিভিন্ন জেলা থেকে আসা ১৫ থেকে ১৬টি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতায়। মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুরা আসতে থাকেন নারানদিয়া রেল স্টেশন এলাকায়। যা মানুষের মিলন মেলায় পরিণত হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মো. নাজমুল হুদা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান, বিএনপি নেতা মো, খোকন সরদার, লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পিসহ অন্যরা।

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়