ঢাকা     শুক্রবার   ২৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৪ ১৪৩২ || ৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দীঘিনালায় মধ্যরাতের আগুনে পুড়ল ৩৫ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৭ মার্চ ২০২৬  
দীঘিনালায় মধ্যরাতের আগুনে পুড়ল ৩৫ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মধ্যরাত ৩টার দিকে বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে স্বর্ণের দোকানসহ ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পরে দীঘিনালা ফায়ার সার্ভিস জোন ও খাগড়াছড়ি থেকে আসা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “রাত ৩টার দিকে আগুন লাগে। ৩৫টি দোকান পুড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছি।”

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বোয়ালখালী বাজারের আগুন নেভানোর কাজ শুরু করি। ভোর সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়