ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে তেল ডিপোর নিরাপত্তায় বিজিবি, অবৈধ মজুদ ঠেকাতে কড়াকড়ি

সিলেট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৮ মার্চ ২০২৬  
সিলেটে তেল ডিপোর নিরাপত্তায় বিজিবি, অবৈধ মজুদ ঠেকাতে কড়াকড়ি

সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ মজুদ, নাশকতা ও সরবরাহে বিঘ্ন এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শনিবার (২৮ মার্চ) থেকে সিলেটের গুরুত্বপূর্ণ পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানির ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী মৌলভীবাজারসহ দেশের ১৯টি জেলায় জ্বালানি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি স্থানে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা টহল ও সার্বিক তদারকি করছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সিলেটের পদ্মা ও মেঘনা ডিপোতে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।”

ডিপোর নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে জোর তৎপরতা চলছে। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশনে পণ্যবাহী যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে গুজব ঠেকাতে এবং পাম্প পর্যায়ে সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনও ব্যবস্থা নিয়েছে। প্রতিটি পেট্রোল পাম্পে তদারকির জন্য ‘ট্যাগ অফিসার’ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে অবৈধ মজুদ বা কারসাজির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা/রাহাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়