ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ালো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৮ মার্চ ২০২৬   আপডেট: ১৬:১২, ২৮ মার্চ ২০২৬
এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ালো হুতিরা

এবার ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়লো ইয়েমেনের হুতিরা। শনিবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তাদের প্রথম এ ধরনের হামলা। 

হুতিদের সম্পৃক্ততা পঞ্চম সপ্তাহে প্রবেশ করা এই যুদ্ধকে আরো বিস্তৃত ও দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করেছে। হুতিরা সাফ জানিয়েছে, সব ফ্রন্টে এই ‘আগ্রাসন’ শেষ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। 
ইসরায়েল জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

আরো পড়ুন:

হুতিরা শুক্রবার বলেছিল, যুদ্ধে ইরান এবং ‘প্রতিরোধ অক্ষশক্তির’ বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধি অব্যাহত থাকলে তারা ব্যবস্থা নিতে প্রস্তুত।

দলটি ইয়েমেনের অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার এবং আরব উপদ্বীপ ও লোহিত সাগরের চারপাশের নৌপথ ব্যাহত করার সক্ষমতা দেখিয়েছে, যেমনটি তারা ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় হামাসকে সমর্থন করার জন্য করেছিল।

যদি হুতিরা এই সংঘাতে একটি নতুন ফ্রন্ট খোলে, তবে একটি সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেনের উপকূলের বাব আল-মান্দাব প্রণালি। ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার পর, এই প্রণালিটি সুয়েজ খালের দিকে সমুদ্রপথে চলাচল নিয়ন্ত্রণকারী একটি গুরুত্বপূর্ণ নৌপথ। তারা যদি বাব আল-মানদেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলে আরো বড় সংকটের কবলে পড়বে বিশ্বঅর্থনীতি।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়