ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সৌদি আরবে ইরানের হামলায় আহত ১০ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২৮ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৪৬, ২৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ইরানের হামলায় আহত ১০ মার্কিন সেনা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। শনিবার এই হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। সিএনএন-কে এ তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। 

হামলায় কোনো সেনা সদস্য নিহত হননি।

আরো পড়ুন:

আহতদের মধ্যে অন্তত দুজনের শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে, যা প্রাণঘাতী নয় বলে মনে করা হচ্ছে। এছাড়া আরো বেশ কয়েকজন সেনা সদস্য ‘আক্রান্ত’ হয়েছেন। তবে তাদের ঠিক কী হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছেন আরেক মার্কিন কর্মকর্তা।

প্রথম সূত্রটি জানিয়েছে, হামলায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়