ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ১৭:২৭, ৩০ মার্চ ২০২৬
কুষ্টিয়ায় হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সাহাবুল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর বাজার করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সাহাবুল। পরদিন বাড়ির পাশের ধইঞ্চা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন মিরপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ জানুয়ারি আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বলেন, “প্রতিপক্ষকে ফাঁসাতে দণ্ডপ্রাপ্তরা সাহাবুলকে হত্যা করেছিলেন। তাদের দোষ স্বীকারোক্তি এবং সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।”

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়