ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ৩০ মার্চ ২০২৬  
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (৩০ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের মোংলা উপজেলার সীমান্ত খাল-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ আস্তানা ধ্বংস করে কোস্টগার্ডের পশ্চিম জোন, মোংলা। 

এ সময় আস্তানা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকিটকি, ২৭টি প্লাস্টিকের ড্রাম, দুটি সোলার প্যানেল, দুটি ব্যাটারি, চারটি টর্চলাইটসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।  

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস-অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ। 

তিনি বলেছেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/আমিনুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়