ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধার ২২ পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৩১ মার্চ ২০২৬  
গাইবান্ধার ২২ পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

গাইবান্ধার একটি পাম্পের সামনে জ্বালানি তেলের জন্য অপেক্ষমান যানবাহন। ছবি সোমবারের

জ্বালানি তেলের পাঁচার ঠেকাতে গাইবান্ধার সাত উপজেলার ২২টি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের ভোগান্তি কমাতে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট পাম্পের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন।

আরো পড়ুন:

সূত্রে আরো জানা গেছে, ট্যাগ অফিসারদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ফিলিং স্টেশনের দৈনিক মজুত রেজিস্ট্রার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেল সঠিকভাবে গ্রহণ ও হিসাব মেলানো, ডিপস্টিকের মাধ্যমে তেলের পরিমাণ নিশ্চিত করা, মিটার রিডিং ও বিক্রয় হিসাব পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করা।

আদেশ সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে স্থানীয় বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলার ২২টি পাম্পে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন যারা:
গাইবান্ধা সদর উপজেলার মেসার্স এস এ কাদির এন্ড ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার হলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মো. আল আমিন, মেসার্স আর রহমান ফিলিং স্টেশনে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, মেসার্স হাসনা ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সুজন মিয়া ও মেসার্স গাইবান্ধা ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

সুন্দরগঞ্জ উপজেলার পুর্ব বাইপাস মোড়ের খলিল ফিলিং স্টেশনে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাহবুবুল আলম বসুনিয়া, সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনে উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোজাম্মেল হক, পশ্চিম বাইপাস মোড়ে মেসার্স করিম এন্ড সন্স ফিলিং স্টেশনে উপজেলা জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. খোকন রানা, ধর্মপুর মের্সাস জোবেদা ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান ও বামনডাঙ্গা ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. রুবেল মিয়া দায়িত্ব পালন করবেন।

এছাড়া, গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বোয়ালীয়া হিরক মোড়ে মেসার্স জেপি ফিলিং স্টেশনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান, কোমরপুরের মেসার্স এথিনা ফিলিং স্টেশনে উপজেলা যুব উন্নয়ন অফিসার সত্য রঞ্জন সাহা, চানপুর খলসীর মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, একই এলাকার মের্সাস বাধন ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, ফাঁসিতলার মেসার্স বিনিময় ফিলিং স্টেশনে এলজিইডির উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক ও পান্থাপাড়া এলাকায় মেসার্স গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনে উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল আলম মন্ডল ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করবেন। 

ট্যাগ অফিসার হিসেবে পলাশবাড়ী উপজেলায় মাঠের বাজার মেসার্স রুপ ফিলিং স্টেশনে উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, পলাশবাড়ী ফিলিং স্টেশনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন ও সরকার ফিলিং স্টেশনে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ দায়িত্ব পালন করবেন। 

সাদুল্লাপুর উপজেলার মেসার্স শাহানা ফিলিং স্টেশনে দায়িত্ব পালন করবেন উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রব সরকার। সাঘাটা উপজেলায় মেসার্স জুমারবাড়ী টের্ডাসে দায়িত্বে থাকবেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওয়ালিউর রহমান, কচুয়া হাটে মের্সাস ভাই ভাই ট্রেডার্সে  উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি অফিসার আরিফুজ্জামান ও ভরতখালীর মেসার্স আবুল কালাম আজাদ পাম্পে উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসানুর রহমান ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ জানান, গাইবান্ধার সাত উপজেলায়  ডিজেল, অকটেন ও পেট্রোল নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং পাঁচার রোধে প্রত্যেকটি পাম্পে একজন করে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা পাম্পগুলোতে তেলের মজুত, সরবরাহ ব্যবস্থা ও বিক্রয় কার্যক্রমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। 

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়