ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আন্দামান সাগরের ঢেউ পেরিয়ে নজির গড়লেন দুই বাংলাদেশি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ১৩:০৫, ৩১ মার্চ ২০২৬
আন্দামান সাগরের ঢেউ পেরিয়ে নজির গড়লেন দুই বাংলাদেশি

মোস্তাফিজুর রহমান, হোমায়েদ ইসহাক মুন

ক্রাবির নীল আন্দামান সাগরের ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনন্য নজির গড়েছেন দুই বাংলাদেশি। তারা হলেন মোস্তাফিজুর রহমান ও হোমায়েদ ইসহাক মুন।

গত ২৯ মার্চ অনুষ্ঠিত ওশানম্যান ২০২৬ প্রতিযোগিতায় তারা অংশ নেন ওপেন ওয়াটার সাঁতারের ১০ কিলোমিটার ক্যাটাগরিতে। এই প্রতিযোগিতা বিশ্বজুড়ে পরিচিত এই এর কঠিন পরিবেশের জন্য—উত্তাল ঢেউ, শক্তিশালী স্রোত এবং অনিশ্চিত আবহাওয়া প্রতিটি মুহূর্তে সাঁতারুদের জন্য তৈরি করে নতুন চ্যালেঞ্জ।

আরো পড়ুন:

এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেই নিজেদের দক্ষতা, সহনশীলতা এবং মানসিক দৃঢ়তার পরীক্ষা দেন দুই বাংলাদেশি সাঁতারু। মোস্তাফিজুর রহমান ৪ ঘণ্টা ৪১ মিনিট ৩৩ সেকেন্ডে সাঁতার সম্পন্ন করেন। অন্যদিকে হোমায়েদ ইসহাক মুন শেষ করেন ৫ ঘণ্টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ডে। দুজনই অংশ নেন ২৯ থেকে ৩৯ বছর বয়সভিত্তিক ক্যাটাগরিতে।

মোস্তাফিজুর রহমান দেশের পরিচিত একজন দীর্ঘ দূরত্বের সাঁতারু। এর আগে তিনি ‘বাংলা চ্যানেল’ জয় করেছেন এবং স্পেনে অনুষ্ঠিত হাফ আয়রনম্যান প্রতিযোগিতাও সফলভাবে সম্পন্ন করেছেন। তার অভিজ্ঞতা ও অনুশীলনের প্রতিফলন এই প্রতিযোগিতায় স্পষ্টভাবে ফুটে ওঠে।

অন্যদিকে হোমায়েদ ইসহাক মুনও পিছিয়ে থাকেননি। ধৈর্য, সাহস এবং লড়াই করার মানসিকতা দিয়ে তিনিও প্রমাণ করেছেন নিজের সক্ষমতা। তিনিও একজন হাফ আয়রনম্যান ফিনিশার এবং বাংলা চ্যানেল জয়ী সাঁতারু হিসেবে আগে থেকেই পরিচিত।

ওশানম্যান সিরিজ ওপেন ওয়াটার সাঁতারের জগতে অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সফলভাবে ১০ কিলোমিটার সাঁতার শেষ করা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের জন্যও এক গর্বের বিষয়।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়