ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৩১ মার্চ ২০২৬  
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জে ধান খেতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইন্দ্রজিৎ মণ্ডল (২৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ইন্দ্রজিৎ মণ্ডলের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত কৃষক গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ক্ষিতীশ মণ্ডলের ছেলে।

আনিসুর রহমান জানান, সোমবার দুপুরের দিকে আন্দারকোটা গ্রামে করম আলী মৃধার ধান খেতে সেচ দেওয়ার জন্য পাম্প চালু করেন ইন্দ্রজিৎ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করেন তার পরিবারের লোকজন। এক পর্যায়ে পাম্প ঘর থেকে ইন্দ্রজিতের মরদেহ উদ্ধার করেন তারা। আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

ঢাকা/বাদল//

সর্বশেষ

পাঠকপ্রিয়