ঢাকা     মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশালে প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ৩১ মার্চ ২০২৬   আপডেট: ১৪:১৬, ৩১ মার্চ ২০২৬
বরিশালে প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

ফাইল ফটো

বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্র মারা গেছেন।

সোমবার (২০ মার্চ) রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বাবা আবুল হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

মারা যাওয়া সাইদুল ইসলাম সজিব (২৫) একই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামের বাসিন্দা আবুল হোসেন খানের ছেলে। তিনি সরকারি বরিশাল কলেজের মাস্টার্সের ছাত্র ছিলেন।

নিহত সজিবের বাবা আবুল হোসেন খান জানান, গত শনিবার সকালে লোচনাবাদ গ্রামে তাদের বাড়ির জমি সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর তৈরির কাজ শুরু করেন। এ সময় পরিকল্পিতভাবে একই গ্রামের বাসিন্দা মো. মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন নিয়ে অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় তার ছোট ছোট ছেলে সজিব গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

তিনি জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যান। হামলার ওই ঘটনায় বকেরগঞ্জ থানায় আটজনকে আসামি করে মামলা করেন আবুল হোসেন খান। 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কে এম সোহেল রানা জানান, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনা ঘটে দুপক্ষের মধ্যে। ওই ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছে বাকেরগঞ্জ থানায়। পুরো ঘটনা তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়