ঢাকা     সোমবার   ১৮ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩ || ১ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে টানা ১৬ দিন বন্ধ থাকবে জবি

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৮ মে ২০২৬  
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে টানা ১৬ দিন বন্ধ থাকবে জবি

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) টানা ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে থেকে এ ছুটি কার্যকর হবে।

রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।এছাড়া, ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি অনুযায়ী, ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ১২ দিন ক্লাস বন্ধ থাকবে। তবে এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক সরকারি ছুটি (শুক্র ও শনিবার) এবং ছুটির পর ৫ ও ৬ জুন আবারো সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছেন।

তবে, ছুটিকালেও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা চালু থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিচ্ছন্নতাসহ জরুরি সেবাগুলো স্বাভাবিক থাকবে।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়