ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাকসু নির্বাচন: চলছে ভোট গণনা, এবার অপেক্ষা ফলাফলের

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:৫৬, ১৫ অক্টোবর ২০২৫
চাকসু নির্বাচন: চলছে ভোট গণনা, এবার অপেক্ষা ফলাফলের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের ভোট গণনা চলছে। গণনার কার্যক্রম পর্যবেক্ষণ হচ্ছে সিসি ক্যামেরায়, প্রদর্শন করা হচ্ছে সব কেন্দ্রের এলইডি স্কিনে। এখন ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন শিক্ষার্থী ভোটার ও প্রার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে এ গণনার কার্যক্রম শুরু হয়। 

আরো পড়ুন:

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা চলছে পাঁচটি কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা ডিন কার্যালয়ে। পরে এই পাঁচটি ডিন কার্যালয়েই আলাদাভাবে হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। আর চাকসুর ফল ঘোষণা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে।

নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, “ভোট গণনার পুরো বিষয়টি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের এলইডি স্কিনে প্রদর্শন করা হচ্ছে। কোনো কারণে স্কিন বন্ধ হয়ে গেলে ভোট গণনাও বন্ধ রাখা হবে।”

তিনি বলেন, “ওএমআর পদ্ধতিতে ভেন্ডর মেশিন এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল- এই দুই প্রক্রিয়ায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।”

“পুরোদমে ভোট গণনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণা করা হবে,” যুক্ত করেন কমিশনার।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়