ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবারো কৃষি গুচ্ছে থাকছে বাকৃবি

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২৮ অক্টোবর ২০২৫  
এবারো কৃষি গুচ্ছে থাকছে বাকৃবি

ফাইল ফটো

এবারো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় থাকছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। অর্থাৎ আগের বছরের মতোই কৃষি গুচ্ছের আওতায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সরকারি নির্দেশনার ভিত্তিতে শেষ পর্যন্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বাকৃবি গুচ্ছের মাধ্যমেই ভর্তি পরীক্ষায় অংশ নেবে বলে জানা গেছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

তিনি বলেন, “এবারো গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কৃষি গুচ্ছে থাকার বিষয়ে আজ সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের দুর্ভোগ কমাতে এবং সরকারের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমরা গুচ্ছ পদ্ধতির মাধ্যমেই ভর্তি পরীক্ষায় অংশ নেব।”

ঢাকা/লিখন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়